২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫০
শিরোনাম :
চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০ বরিশাল জেলা আইনজীবী সমিতির ১২ সদস্যের সনদ বাতিলের আবেদন বরিশালে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে আলোচনায় যাঁরা বরিশালে  বিএনপি এক নেতাকে বহিষ্কার, আরেকজনের পদ স্থগিত বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেপ্তার ঝালকাঠিতে মাদককারবারির কামড়ে আহত এসআই ভোলায় মাকে অচেতন করে শিশুকে নিয়ে মোটরসাইকেলে পালাল দুর্বৃত্তরা নির্দিষ্ট রেটে ঘুস বাণিজ্যের অভিযোগ বরিশাল জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে বরিশালে জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আলালের নাম ঘিরে গুঞ্জন
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০ Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর আমতলা মোড়ে সেনাবাহিনীর চেকপোস্টে দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টা ৫০ মিনিটে আমতলা মোড়ে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের চেকপোস্টে সাংবাদিক নাঈম পেশাগত দায়িত্ব অনুযায়ী চলমান তল্লাশি কার্যক্রম ভিডিওর মাধ্যমে ধারন করতে থাকেন। অভিযোগ অনুযায়ী, ভিডিও ধারণের সময় সেনা সদস্যরা বাধা প্রদান করেন এবং বাকবিতণ্ডার একপর্যায়ে সাংবাদিককে হেনস্তা করা হয়।

পরে একজন দায়িত্বশীল সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলে নাঈম নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় প্রদান করলে পরিস্থিতি আপাতত স্বাভাবিক হয়।

ভুক্তভোগী সাংবাদিক নাঈম বলেন, “আমি আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত আচরণের সম্মুখীন হয়েছি। এমন হেনস্তা শুধু ব্যক্তিগতভাবে নয়, পুরো সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করছে। আমরা চাই গণমাধ্যমকর্মীরা নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারুক।”

বরিশালের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। তারা আহ্বান জানিয়েছেন, সাংবাদিকরা যেন তাদের দায়িত্ব পালনে নিরাপদ ও সহায়ক পরিবেশ পান, এবং পেশাগত কাজ নির্বিঘ্নভাবে করতে পারেন।

সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আইন এবং সাংবাদিক নীতিমালা অনুযায়ী, দায়িত্বশীল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কার্যক্রমে বাধা দেওয়া হবে না।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo