২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৭
শিরোনাম :
বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০ মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হলেন আবু সুফিয়ান বরিশাল জেলা আইনজীবী সমিতির ১২ সদস্যের সনদ বাতিলের আবেদন বরিশালে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে আলোচনায় যাঁরা বরিশালে  বিএনপি এক নেতাকে বহিষ্কার, আরেকজনের পদ স্থগিত বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেপ্তার ঝালকাঠিতে মাদককারবারির কামড়ে আহত এসআই ভোলায় মাকে অচেতন করে শিশুকে নিয়ে মোটরসাইকেলে পালাল দুর্বৃত্তরা নির্দিষ্ট রেটে ঘুস বাণিজ্যের অভিযোগ বরিশাল জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে বরিশালে জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আলালের নাম ঘিরে গুঞ্জন বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নারীকে মারধরের ভিডিও ভাইরাল, পিরোজপুরে ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫ Time View

বরিশাল প্রতিনিধি : সরকারি সেতুর নির্মাণকাজে ব্যবহৃত মালামাল চুরি করে ট্রলারযোগে নিয়ে যাওয়ার সময় বরিশালের বানারীপাড়া উপজেলায় দুই রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জিহাদ আকন এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা এলাকা থেকে সরকারি সেতুর নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল চুরি করে ট্রলারযোগে নিয়ে যাওয়ার খবর পায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে বানারীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ–এর নেতৃত্বে পুলিশের একটি দল বানারীপাড়া ফেরিঘাটসংলগ্ন নতুন সেতুর নিচে সন্ধ্যা নদীর মোহনায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রলার সেখানে পৌঁছালে পুলিশ অভিযান চালায়। এ সময় ট্রলার থেকে একটি ডিজেল ইঞ্জিন, একটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, সেতুর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং চুরির কাজে ব্যবহৃত অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রলারটিও জব্দ করা হয়।
অভিযানকালে ট্রলারে থাকা ছাত্রদল নেতা জিহাদ আকন ও যুবদল নেতা মো. সানিকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বানারীপাড়া থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, চুরির ঘটনায় আটক দুইজনসহ মোট চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৫–৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo