২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫২
শিরোনাম :
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আলালের নাম ঘিরে গুঞ্জন বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নারীকে মারধরের ভিডিও ভাইরাল, পিরোজপুরে ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার জামিন পেলেন আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস বরিশালে স্ত্রী’কে দিয়ে হানিট্র্যাপের ফাঁদ, অতঃপর বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষকের পল্টিতে হতবাক নগরবাসী বরিশালে সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার, ওসির বিরুদ্ধে মামলার নির্দেশ বরিশালে ভোক্তার অভিযান: ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা পটুয়াখালীতে ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা ও ভাঙচুরের অভিযোগ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ২০ হাজার কিমি খাল খননের প্রকল্প নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী বরিশালে কৃষক দলের নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বরিশাল সিটি নির্বাচন: মেয়র পদে বিএনপির প্রার্থী কে—নগরজুড়ে কৌতূহল ঝালকাঠিতে ৬৫ পিচ ইয়াবা সহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার একুশে ফেব্রুয়ারিতে বরিশালে সরকারি কর্মসূচির বাইরে নেই উল্লেখযোগ্য আয়োজন
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে কৃষক দলের নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০২ Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি:  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. তানবির হোসেন রানা ওরফে লিটনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাইরাল হওয়া প্রায় দুই মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে একটি কক্ষের ভেতরে বিছানায় বসে থাকা এক ব্যক্তিকে দেখা যায়, যাকে লিটন বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করাকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগও উঠেছে, যদিও এ বিষয়ে এখনো কোনো মামলা বা আনুষ্ঠানিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি।

মো. তানবির হোসেন রানা ওরফে লিটন চরাদী ইউনিয়নের মকবুল হাওলাদারের ছেলে। তিনি চরাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাকুয়ার অনুসারী হিসেবে পরিচিত।
এ বিষয়ে চরাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাকুয়া বলেন, “বিষয়টি আগে যাচাই–বাছাই করা প্রয়োজন। বর্তমানে প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের ভিডিও তৈরি করা সম্ভব। উপজেলা পর্যায়ের নেতারা বিষয়টি দেখবেন।”

এদিকে বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, “দল কোনোভাবেই অপরাধ বা মাদকের সঙ্গে জড়িত কাউকে প্রশ্রয় দেয় না। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. তানবির হোসেন রানা ওরফে লিটন দাবি করেন, ভিডিওটি ষড়যন্ত্রমূলক এবং রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।
এ ঘটনায় দলীয়ভাবে তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo