১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩২
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২ Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব লক্ষীপাশা গ্রামের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি অনুযায়ী প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মজিবুর হাওলাদারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের শাহ আলম হাওলাদার ও হাসান হাওলাদারের ঘরে ছড়িয়ে পড়ে। দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস–এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফ জানান, ঘটনাস্থলের রাস্তাগুলো অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করানো সম্ভব হয়নি। ফলে আশপাশের পুকুরের পানি ব্যবহার করে আগুন নেভাতে হয়, এতে কিছুটা সময় বেশি লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আগুনে বসতঘরগুলোর আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তারা পরনের কাপড় ছাড়া আর কিছুই ঘর থেকে বের করতে পারেননি।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo