২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৩
শিরোনাম :
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আলালের নাম ঘিরে গুঞ্জন বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নারীকে মারধরের ভিডিও ভাইরাল, পিরোজপুরে ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার জামিন পেলেন আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস বরিশালে স্ত্রী’কে দিয়ে হানিট্র্যাপের ফাঁদ, অতঃপর বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষকের পল্টিতে হতবাক নগরবাসী বরিশালে সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার, ওসির বিরুদ্ধে মামলার নির্দেশ বরিশালে ভোক্তার অভিযান: ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা পটুয়াখালীতে ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা ও ভাঙচুরের অভিযোগ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ২০ হাজার কিমি খাল খননের প্রকল্প নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী বরিশালে কৃষক দলের নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বরিশাল সিটি নির্বাচন: মেয়র পদে বিএনপির প্রার্থী কে—নগরজুড়ে কৌতূহল ঝালকাঠিতে ৬৫ পিচ ইয়াবা সহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার একুশে ফেব্রুয়ারিতে বরিশালে সরকারি কর্মসূচির বাইরে নেই উল্লেখযোগ্য আয়োজন
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ঝালকাঠিতে ৬৫ পিচ ইয়াবা সহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ Time View

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ৬৫ পিস ইয়াবাসহ নাসরুল হাওলাদার (২৮) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ছৈলাবুনিয়া মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাসরুল হাওলাদার নলছিটির পূর্ব কামদেবপুর এলাকার বেলায়েত হাওলাদারের ছেলে। তিনি নলছিটি জেড. এ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।নলছিটি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ৬৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিকে দ্রুত আদালতে পাঠানো হবে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।নাসরুলের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান বলেন, নাসরুল একসময় কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন ঠিকই, কিন্তু বর্তমানে ছাত্রদলের কোনো কার্যক্রম বা পদের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি এখন বিবাহিত এবং নিজ সংসার নিয়ে ব্যস্ত ছিলেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo