১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩২
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

জামায়াত ইসলাম এখন আর ইসলামের মধ্যে নেই: চরমোনাই পীর

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ Time View
জামায়াত ইসলাম এখন আর ইসলামের মধ্যে নেই: চরমোনাই পীর
জামায়াত ইসলাম এখন আর ইসলামের মধ্যে নেই: চরমোনাই পীর

পাথরঘাটা প্রতিনিধি: জামায়াতে ইসলাম এখন আর ইসলামের মধ্যে নেই, তাদের কার্যক্রমে আর ইসলাম দেখা যায় না—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, জামায়াতের ওপর আমেরিকার ‘টিপস’ ঢুকে পড়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার কে.এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, বাংলাদেশের স্বাধীনতার বয়স আজ ৫৪ বছর। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তা আজও বাস্তবায়িত হয়নি। বরং বাংলাদেশ বিশ্বে দুর্নীতিতে পাঁচবার প্রথম হওয়ার লজ্জাজনক রেকর্ড গড়েছে।
তিনি বলেন, “যখন দেখলাম জামায়াত আর ইসলামের পথে নেই, যখন দেখলাম জামায়াতের ভেতরে আমেরিকার প্রভাব ঢুকে গেছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে থাকতে পারে না।”
জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগ ও বিএনপি—উভয় দলই এক সময় তাদের আমন্ত্রণ জানিয়েছিল। চাইলে তারা এমপি-মন্ত্রী হতে পারতেন। কিন্তু যেখানে জনগণের কল্যাণ নেই, যেখানে ইসলাম নেই, যেখানে ভালোবাসা নেই এবং যেখানে দুর্নীতি আছে—সেসব দলের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেই।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, যারা ইসলামের নামে ধোঁকাবাজি করে এবং ক্ষমতার লোভে ইশতেহার থেকে ইসলাম বাদ দিতে পারে, তারা কোনো ইসলামি দল নয়। তিনি বলেন, “আমরা ইনসাফের রাজনীতি চাই। যে দল নিজেদের শরিকদের সঙ্গে ইনসাফ করতে পারেনি, তাদের সঙ্গে ইসলামী আন্দোলন থাকতে পারে না।”
তিনি আরও বলেন, “আমি যদি নির্বাচিত হই, পাথরঘাটা হবে চট্টগ্রামের মতো উন্নত একটি এলাকা। আধুনিক হাসপাতাল গড়ে তুলবো। বরগুনা একটি উপকূলীয় অঞ্চল—আমি সংসদে গেলে প্রথমেই নিখোঁজ ও নিহত জেলেদের জন্য ১০ লাখ টাকা ক্ষতিপূরণের বিল উত্থাপন করবো।”
জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহ এবং পাথরঘাটা উপজেলা সভাপতি সোহাগ বাদশা।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo