৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৪
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা, আটক ১

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৫২ Time View

বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে কৌশলে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা কিং মাসুদ সরদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী মাদারীপুর সরকারি কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র । মামলা দায়েরের পর বুধবার দুপুরে নিলয় নামের একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত কিং মাসুদ ইতালী প্রবাসী বিএনপি নেতা ও উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত কিং মাসুদ প্রথমে ফেসবুক মেসেজ দিয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরবর্তীতে ভুক্তভোগীর সহপাঠী ইমন সরদারের মাধ্যমে কৌশলে ভুক্তভোগী কলেজছাত্রকে স্থানীয় সমরসিংহ বাজারে ডেকে নেয় এবং মোবাইল ফোনে অভিযুক্ত কিং মাসুদের সঙ্গে কথা বলিয়ে দেয়।
মামলায় উল্লেখ করা হয়- ভুক্তভোগীকে তার সহপাঠী ইমন ভ্যানযোগে উপজেলার ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায় এবং সেখানে একটি চায়ের দোকানে নিয়ে তাকেই চা পান করায়। এসময় সেখানে কিং মাসুদ উপস্থিত হয়ে চায়ের বিল পরিশোধ করেন। চা পানের পর কিং মাসুদ ও ইমন ভুক্তভোগীকে সাথে নিয়ে অপর অভিযুক্ত নিলয় আহমেদের বসতঘরের পেছনের বারান্দায় প্রবেশ করেন। এসময় নিলয় তার ঘরের দরজা খুলে দেয়।
মামলায় আরও বলা হয়, ঘরে প্রবেশের পর নিলয় ও ইমন বাইরে চলে যায়। এরপর কিং মাসুদ ভুক্তভোগী কলেজছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বিবস্ত্র করে জোরপূর্বক যৌনসঙ্গমে বাধ্য করেন। এতে ভুক্তভোগীর শরীরে আঘাতের সৃষ্টি হয়। পাশবিক নির্যাতন শেষে আসামি কিং মাসুদ ঘটনা কাউকে না জানানোর জন্য তাকে প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, বাড়িতে ফিরে ছেলে অসুস্থ হয়ে পড়লে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনা জানতে পারেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গতবছরের গণঅভ্যুত্থানের পর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর ছবি সম্মিলিত ব্যানার ও পোস্টার সাটানোর মাধ্যমে কিং মাসুদ এলাকায় প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছে। স্থানীয় নেতাকর্মীরা তার কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে বিএনপির সিনিয়র নেতাদের জানালে তাদের উপর ক্ষিপ্ত হয় কিং মাসুদ এবং তার শেল্টারদাতা মিন্টু।
এবিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর নিকট জানতে চাইলে কিং মাসুদ নামে কাউকে চেনেন না বলে তিনি জানান।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার সহযোগী নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। প্রধান আসামি কিং মাসুদ ও ভুক্তভোগীর সহপাঠী ইমনকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo