৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩১
শিরোনাম :
বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা!
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

১১ দলীয় জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ Time View

রমজান আলী,নিজস্ব প্রতিবেদক : জোট ত্যাগের আভাস দিলেও বৈঠকে উপস্থিত না থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নির্দিষ্ট আসন রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। ইসলামপন্থি এই জোটের কোন দল কতটি আসনে নির্বাচন করবে, তা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিতভাবে জানানো হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে জরুরি বৈঠকে বসেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শীর্ষ নেতারা। রাজধানীতে অনুষ্ঠিত এ বৈঠকে জোটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা।
বৈঠকে উপস্থিত একটি দলের চেয়ারম্যান জানান, এই রাজনৈতিক মোর্চার নাম নির্ধারণ করা হয়েছে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’। তিনি বলেন, রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৫০ আসনের সমঝোতার ভিত্তিতে কোন দল কতটি আসনে নির্বাচন করবে, তা ঘোষণা করা হবে। বাকি ৫০টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্তের পর বণ্টন করা হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের নেতাদের নিয়ে বৈঠক শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা বৈঠক শেষে দুপুর পৌনে ৩টার দিকে আলোচনা শেষ হয়।
বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, “১১ দলীয় জোটের আজকের বৈঠকে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়েছে। কোন দল কত আসনে জোট প্রার্থী হিসেবে নির্বাচন করবে, তা নির্ধারণ করা হয়েছে। রাত ৮টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠকে কেন উপস্থিত ছিল না এবং তাদের বাদ দিয়েই কি ১০ দলের জোট গঠিত হয়েছে—এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, “ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে আমাদের আলোচনা চলমান রয়েছে। তাদের জন্য আসন নির্দিষ্ট করেই জোটের আসন ভাগাভাগি করা হয়েছে।”
এদিকে রাজনৈতিক অঙ্গনে এই আসন সমঝোতাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইসলামপন্থি দলগুলোর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo