১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫০
শিরোনাম :
বুধবার থেকে রোজা শুরু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নতুন মন্ত্রিসভা আজ শপথ নিচ্ছে | পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর তালিকা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যারা বরিশালের জহির উদ্দিন স্বপন হচ্ছেন নতুন তথ্যমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা বরিশাল আওয়ামীলীগ অফিসে ব্যানার, অতঃপর BNP Shadow Cabinet List 2026 Approved by Tarique Rahman বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বুধবার থেকে রোজা শুরু

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ Time View

সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সেখানে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর পবিত্র মাহে রমজান মাস শুরু হবে বুধবার (১৮ ফেব্রুয়ারি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ইনসাইড দ্য হারামাইন জানায়, মঙ্গলবার সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আর রমজানের প্রথম দিন হবে বুধবার।

এদিকে, দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজানের রোজা শুরু হবে। দেশটির রুলার্স সিলের কিপার তান শ্রী সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমাদ এ ঘোষণা দেন।

তিনি জানান, দেশজুড়ে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে মালয়েশিয়ার রাজা সুলতান ইবরাহিমের আদেশে, শাসকদের সম্মতির ভিত্তিতে।

ঘোষণাটি মঙ্গলবার রাতে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন মালয়েশিয়াতে সরাসরি প্রচার করা হয়।

রমজানের চাঁদ দেখার প্রক্রিয়া দেশব্যাপী ২৯টি স্থানে সম্পন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জোহরের পন্তিয়ানে অবস্থিত বাইতুল হিলাল, মালাক্কার তানজুং বিদারার কমপ্লেক্স ফালাক আল-খাওয়ারিজমি, কুয়ালামপুর টাওয়ার।

এ ছাড়া নেগেরি সেম্বিলানের পোর্ট ডিকসনে কমপ্লেক্স বাইতুল হিলাল তেলোক কেমাং, সেলাঙ্গরের কুয়ালা সেলাঙ্গরের বুকিত মেলাওয়াতি, বান্টিংয়ের বুকিত জুগরা এবং সাবাক বার্নামের সেলাঙ্গর অবজারভেটরিতেও চাঁদ দেখা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জানানো হয়, বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে মুসলিমরা সিয়াম সাধনা শুরু করবেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo