২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০৭
শিরোনাম :
বরিশালে তারাবি নামাজে যাওয়ার পথে কৃষককে হাতুড়িপেটা করে হত্যা বানারীপাড়ায় রমজানের শুরুতেই সবজি ও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি বরিশালে ৪০০ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ, আদালতে চার্জশিট বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালে  দুই শিক্ষক বরখাস্ত দেশে ভূকম্পন অনুভূত রমজানেই চালু হবে ফ্যামিলি কার্ড দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি শুরু বরিশালে আওয়ামী লীগ–এর তিন নেতার জামিন মঞ্জুর বরিশালে রমজান শুরুর আগেই নিত্যপণ্যের দাম চড়া বরিশালে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান বরিশালে বিএনপি কর্মী দোলোয়ার হোসেন চৌধুরীকে কুপিয়ে হত্যা বুধবার থেকে রোজা শুরু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নতুন মন্ত্রিসভা আজ শপথ নিচ্ছে | পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর তালিকা
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালে  দুই শিক্ষক বরখাস্ত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ Time View

নিজেস্ব প্রতিনিধি: জালিয়াতির মাধ্যমে বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান ও সহকারী শিক্ষক মো. নসরুল আমিন গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এক আদেশে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চরাদি ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়–এর ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ এনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মনিরুজ্জামান ২০২৫ সালের ১২ নভেম্বর বরিশালে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান ও সহকারী শিক্ষক মো. নসরুল আমিন গাজীকে আসামি করা হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে সমন ইস্যু করেন।

মামলার বাদী ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. মনিরুজ্জামান হাওলাদার বলেন,“আমি এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি এইচ এম সোহাগের স্বাক্ষর ছাড়াই জালিয়াতির মাধ্যমে প্রধান শিক্ষক ও তার সহযোগী সহকারী শিক্ষক ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি রুমানা আফরোজ বলেন,“অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আদালত প্রধান শিক্ষক আনিছুর রহমান হাওলাদার ও সহকারী শিক্ষক নসরুল আমিন গাজীর বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। সরকারি কৌঁসুলির প্রতিবেদন সাপেক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫–এর অনুচ্ছেদ-১৯ অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
তিনি আরও জানান, একই সঙ্গে বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক নীলিমা আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান হাওলাদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo