৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩০
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু, মোট প্রাণহানি ৫১

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ Time View

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আতাহার উদ্দিন গাজী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার (১৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

স্বাস্থ্য বিভাগ জানায়, মৃত আতাহার উদ্দিন গাজী পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা। গত শনিবার তাকে গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে রাতে তিনি মারা যান।

এদিকে রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। এর ফলে চলতি বছরে বিভাগজুড়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে বরিশাল শেবাচিম হাসপাতালে ৩২ জন, বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, পটুয়াখালী জেলায় দুজন এবং ভোলা জেলায় একজন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

চলতি বছরে বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ২১ হাজার ৫৩১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৩১৭ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৩ জন রোগী।

এ বিষয়ে ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সম্প্রতি মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুর সংক্রমণও বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo