
নিজেস্ব প্রতিবেদক:বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদ ক ব্যবসায়ী শাহাদাৎ হোসেন পিযুষ-কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী বাজার এলাকা থেকে ৪০০ পিচ ইয়াবাসহ পিযুষকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। স্থানীয় মারুফ হোসেন দোলন, শাওন হাওলাদার ও ফিরোজ শাহসহ কয়েকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে পৌঁছে পিযুষকে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসেন। আটক পিযুষ উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, এর আগেও গত বছরের ১৪ অক্টোবর পিযুষের বিরুদ্ধে ৭০০ পিচ ইয়াবা ও ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তার দুই সহযোগী শাওন বক্তিয়ার ও ফরিদ বক্তিয়ারকে গ্রেফতারের অভিযোগ রয়েছে। পিযুষ এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
গ্রেফতারকৃত পিযুষকে শুক্রবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।