


বরিশাল প্রতিনিধি: বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়ন এর বাদামতলা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কর্মী দোলোয়ার হোসেন চৌধুরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাতে অন্ধকারের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাদামতলা এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।