৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৩
শিরোনাম :
বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে আবহাওয়া অফিস এলাকায় জুয়া ও মাদকের রমরমা ব্যবসা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪২০ Time View

এম সোলমান,  বিশেষ প্রতিনিধি:

বরিশাল নগরীর আবহাওয়া অফিস এলাকা ও সংলগ্ন খ্রিষ্টান কলোনিতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে জুয়া ও মাদকের অবাধ কারবার। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদকের কেনাবেচা। আর মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত জমে ওঠে লক্ষাধিক টাকার জুয়ার আসর।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকাটি কিশোর গ্যাং সদস্যদের আড্ডাখানা ও আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত। গোপন সূত্রে জানা গেছে, এখানকার মাদক ও জুয়ার আসরকে ঘিরে তৈরি হয়েছে একটি প্রভাবশালী চক্র, যাদের মধ্যে রাজনৈতিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসীরাও রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে নগরীর প্রধান সড়কগুলোতে প্রায়ই অভিযান চালানো হলেও, আবহাওয়া অফিস এলাকা কিছুটা শহরের কেন্দ্র থেকে দূরে হওয়ায় সেখানে তেমন অভিযান পরিচালিত হয় না। এই সুযোগে অসামাজিক কর্মকাণ্ড আরও বেড়ে চলেছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এলাকার সচেতন নাগরিকরা জানান, কিছু প্রভাবশালী স্থানীয় ব্যক্তি এবং প্রশাসনের কিছু অসাধু সদস্যের যোগসাজশেই এইসব অবৈধ কার্যকলাপ প্রকাশ্যেই চলছে। তাদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এলাকা মাদক ও জুয়ার অভয়ারণ্যে পরিণত হবে।

বি.দ্র: এসকল এলাকার মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, জুয়ার বোর্ড নিয়ন্ত্রণকারীদের নাম সহ বিশেষ প্রতিবেদন আসছে…..

 

 

 

 

 

 

আরো পড়ুন: বরিশালের কিশোর গ্যাং

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo