১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৭
শিরোনাম :
বরিশালে আওয়ামী লীগ–এর তিন নেতার জামিন মঞ্জুর বরিশালে রমজান শুরুর আগেই নিত্যপণ্যের দাম চড়া বরিশালে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান বরিশালে বিএনপি কর্মী দোলোয়ার হোসেন চৌধুরীকে কুপিয়ে হত্যা বুধবার থেকে রোজা শুরু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নতুন মন্ত্রিসভা আজ শপথ নিচ্ছে | পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর তালিকা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যারা বরিশালের জহির উদ্দিন স্বপন হচ্ছেন নতুন তথ্যমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা বরিশাল আওয়ামীলীগ অফিসে ব্যানার, অতঃপর BNP Shadow Cabinet List 2026 Approved by Tarique Rahman বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১ Time View

বরিশাল প্রতিনিধি: পবিত্র রমজানকে সামনে রেখে নগরীতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ–এর ট্রাফিক বিভাগ। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ইতোমধ্যে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালানোর পাশাপাশি সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বুধবার নগরীর সদর রোড এলাকায় ট্রাফিক বিভাগের একটি দল অভিযান চালায়। এ সময় অবৈধভাবে পার্কিং করে রাখা একাধিক মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন বলেন, রমজানকে সামনে রেখে নগরীতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং মানুষ যেন স্বাচ্ছন্দ্যে নগরীতে প্রবেশ ও নিজ গন্তব্যে ফিরতে পারেন, সেই লক্ষ্যেই ট্রাফিক বিভাগ কাজ করছে।

তিনি আরও বলেন, মানুষকে সচেতন করতে নগরীজুড়ে প্রচারণামূলক মাইকিং চালানো হচ্ছে। এরপরও কেউ অবৈধভাবে যানবাহন পার্কিং করলে নগরবাসীর সুবিধার কথা বিবেচনায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রাফিক বিভাগের এই অভিযানে নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে এবং নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo