৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০৬
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে বাবার সম্পত্তি নিয়ে বড় ভাইয়ের প্রতারণা: ১২ ভাই-বোন বঞ্চিত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ Time View

বরিশালে বাবার মৃত্যুর পর সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ঘরের ১৩ ভাই-বোনের মধ্যে দেখা দিয়েছে তীব্র বিরোধ। অভিযোগ উঠেছে—বড় ভাই আনিছুর রহমান কৌশলে তাদের বাবার দোকান ও অন্যান্য সম্পত্তি এককভাবে দখলে নিয়ে বছরের পর বছর আয় ভোগ করে যাচ্ছেন।

পরিবারের সদস্যদের দাবি, আনিছুর রহমান কখনও নিজেকে বিএনপি নেতা, আবার কখনও জামায়াতে ইসলামী নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে ছোট ভাই-বোনদের অংশ থেকে বঞ্চিত করে আসছেন।

তাদের বাবা আদম আলী শিকদার ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। তার দুই স্ত্রীর সংসারে মোট ১৩ সন্তান। বাবার মৃত্যুর পর বড় ছেলে আনিছুর রহমান বাবার দোকানঘরসহ সম্পত্তি নিজের দখলে নেন।
অন্য ভাই-বোনরা যখন নিজেদের অংশ বুঝে নিতে যান, তখন আনিছুর রহমান উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজিসহ তিনটি মামলা দিয়ে হয়রানি করেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

আদম আলীর দ্বিতীয় স্ত্রী মোর্শেদা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর তিনিও তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমানে তিনি ও তার সন্তানরা মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আদম আলী ছিলেন একজন ব্যবসায়ী এবং বিআইডব্লিটিএর লিজকৃত জায়গায় দোকান ঘর নির্মাণ করেছিলেন। ওই দোকান থেকেই আনিছুর রহমান প্রতি মাসে প্রায় ৪৫ হাজার টাকা আয় করছেন, যা অন্য ভাই-বোনদের সঙ্গে ভাগ করছেন না।

পারিবারিক সূত্রে জানা গেছে, উক্ত জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলমান ছিল। পরে আদালত বিআইডব্লিটিএর পক্ষে রায় দিলেও ‘ভোগদখলকারী ব্যক্তি’ সম্পত্তি ব্যবহার করতে পারবেন বলে উল্লেখ করেন আদালত।
এর পর থেকে বড় ভাই আনিছুর রহমান একাই দোকান ও সম্পত্তি দখলে রেখে ব্যবহার করছেন।

ছোট ভাই খলিলুর রহমান বলেন, “বাবার মৃত্যুর পর বড় ভাই কৌশলে আমাদের বঞ্চিত করেছেন। আদালতের রায় আমাদের পক্ষে থাকা সত্ত্বেও তিনি টাকার জোরে জাল দলিল বানিয়ে সম্পত্তি নিজের নামে দাবি করছেন।”

অন্য ভাই সোহেল শিকদার বলেন,  “আনিছুর রহমান শুধু আমাদেরই নয়, সৎ মাকেও প্রতারণা করেছেন। বাবার সম্পত্তি আত্মসাৎ করতে গিয়ে তিনি আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।”

ভুক্তভোগী ১২ ভাই-বোন প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যেন তারা দ্রুত হস্তক্ষেপ করে ন্যায়বিচার নিশ্চিত করেন এবং বাবার সম্পত্তি থেকে তাদের প্রাপ্য অংশ ফিরিয়ে দেন।

বিষয়টি জানতে অভিযুক্ত আনিছুর রহমানের মুঠোফোনে (০১৭১২-০৬…৪১) একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo