৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৬
শিরোনাম :
বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালের আগৈলঝাড়ায় ২৪৬ বছরের ঐতিহ্যবাহী মারবেল মেলা অনুষ্ঠিত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ Time View

ঐতিহ্যবাহী মারবেল মেলা

আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মারবেল মেলা। পৌষ সংক্রান্তিতে বাস্তুপূজা উপলক্ষে টানা ২৪৬ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

বুধবার (১৪ জানুয়ারি) আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় আগৈলঝাড়া ছাড়াও কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, উজিরপুর, ডাসার, মাদারীপুর, কালকিনি, গৌরনদী, বানারীপাড়া ও বাকেরগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন।

মেলা কমিটির সভাপতি নির্মল মণ্ডল জানান, প্রায় ২৪৬ বছর আগে রামানন্দের আঁক গ্রামের সোনাই চাঁদ নামের এক নারী শিবের আরাধনা ও পূজা-অর্চনা শুরু করেন। সেখান থেকেই এই মেলার সূচনা হয়। আনুমানিক ১৭৮০ সাল থেকে প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

মেলায় বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, কবিগান, নিরামিষ ভোজ, নবান্ন উৎসব এবং মারবেল খেলাই প্রধান আকর্ষণ। প্রতি বছর প্রায় ৫০ কেজি চালের গুঁড়া, আখের গুড়, নারকেল ও কলা দিয়ে তৈরি নবান্ন মেলায় আগত দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হয়।

সরেজমিনে দেখা গেছে, প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে মারবেল খেলার আসর বসেছে। বাড়ির আঙিনা, রাস্তা, পুকুরপাড় ও অনাবাদি জমিতে শিশু থেকে শুরু করে তরুণ-তরুণীরা মারবেল খেলায় অংশ নেয়।

মারবেল বিক্রেতা প্রদীপ বল্লভ বলেন, প্রতি বছর এই দিনের জন্য অপেক্ষা করি। একশ পিস মারবেল ২০ টাকায় বিক্রি হচ্ছে এবং বিক্রি ভালো হচ্ছে।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান বলেন, মেলায় আগত দর্শনার্থী ও ব্যবসায়ীদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo