• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, যাত্রীবেশে থাকা ব্যক্তি গ্রেপ্তার ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ, বরিশালের রহমতপুর থেকে হবে মহাসড়ক বরিশালে পরিবারের অমতে প্রেমের বিয়ের ৯ মাসের মাথায় কিশোরীর করুণ পরিণতি বরিশালে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ সাংবাদিক এম মিরাজ হোসাইনের ইন্তেকাল, বরিশালের মিডিয়া অঙ্গনে শোক মাদকবিরোধী অভিযানে ‘ধরা-ছাড়া ও লেনদেন’: স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ সদস্য প্রত্যাহার বরিশালের তিন সরকারি কলেজে নন-ক্যাডার শিক্ষক পদায়ন, বিসিএস শিক্ষকদের ক্ষোভ বরিশালে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে স্বস্তি কোথায়? ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে সিগারেট না দেওয়ায় চা দোকানি ও দুই ছেলেকে কুপিয়ে জখম বরিশালে পরিবেশ রক্ষায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে স্ত্রীকে অধ্যক্ষ বানিয়ে মাদ্রাসা চালান সরকারি কলেজ শিক্ষক

নিজেস্ব প্রতিবেদক / ৩৭১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
বরিশালে স্ত্রীকে অধ্যক্ষ বানিয়ে মাদ্রাসা চালান সরকারি কলেজ শিক্ষক | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে স্ত্রীকে অধ্যক্ষ বানিয়ে মাদ্রাসা চালান সরকারি কলেজ শিক্ষক | Barisal Sangbad

এসএন পলাশ।। বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে চাকরির পাশাপাশি মাদ্রাসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন আরবি বিষয়ের প্রভাষক মুহাম্মদ মুস্তফা কামাল।

কয়েক বছর যাবত চাকরি ও মাদ্রাসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে একই সাথে। এতেকরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে । অভিযোগ রয়েছে, সরকারি চাকরির পাশাপাশি গোপনে একটি মাদ্রাসা পরিচালনা করছেন। যেখানে চলছে নানান বাণিজ্য ও শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। সূত্র জানায়, প্রভাষক মুস্তফা কামাল “আল জামি’আহ আস-সালাফিয়্যাহ” নামক একটি মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অথচ সরকারি নীতিমালায় কোনো শিক্ষক একই সময়ে দুটি প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না। বিষয়টি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অজানা থাকলেও স্থানীয় পর্যায়ে এটি অনেকেরই জানা। সরকারি কলেজের শিক্ষক হওয়া সত্ত্বেও মুস্তফা কামাল নিয়মিত মাদ্রাসায় সময় দিচ্ছেন। কলেজে তার উপস্থিতি অনিয়মিত হলেও মাদ্রাসার প্রতিটি কার্যক্রমে সক্রিয় তিনি। অভিযোগ রয়েছে, সরকারি কর্মঘণ্টায়ও তিনি ব্যক্তিগত প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, যা সরাসরি সরকারি চাকরির বিধির লঙ্ঘন। মাদ্রাসার পরিচালক প্রভাষক মুস্তফা কামালের সঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। একাধিক সূত্র জানায় বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের আশীর্বাদেই দীর্ঘদিন ধরে এই মাদ্রাসা পরিচালনার সুযোগ পাচ্ছেন মুস্তফা কামাল। অধ্যক্ষ আবু মামুনের সিন্ডিকেটের বিশেষ সদস্য হিসেবে তাঁর পরিচিতি থাকায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ সহযোগিতাও করছে। মাদ্রাসার চরম অনিয়ম ও দুর্নীতির বিষয়ে শিক্ষকদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এই মাদ্রাসাটি হয়ে উঠেছে একটি প্রভাবশালী চক্রের অর্থ উপার্জনের মাধ্যম। সরকারি শিক্ষক হিসেবে মুস্তফা কামালের এমন কর্মকাণ্ড কেবল সরকারি বিধির পরিপন্থী নয়, শিক্ষাক্ষেত্রের স্বচ্ছতা ও নৈতিকতাকেও প্রশ্নবিদ্ধ করছে। যথাযথ তদন্ত ও পদক্ষেপই পারে এমন কর্মকাণ্ড রুখে দিতে। এ বিষয়ে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন বলেন, আইন অনুসারে কোনো সরকারি স্কুলের শিক্ষক আলাদা কোনো প্রতিষ্ঠান চালাতে পারবে না। যদি তিনি এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকেন অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে রয়েছেন মুস্তফা কামালের স্ত্রী। এতে মাদ্রাসায় তৈরি হয়েছে এক প্রকার পারিবারিক নিয়ন্ত্রণ ও অস্বচ্ছতা। প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ, আর্থিক লেনদেন, এমনকি ভর্তি কার্যক্রমেও একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে এই দম্পতির হাতে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির প্রতিটি রুমে এসি লাগানোসহ বিলাসবহুল পরিবেশ তৈরি করা হয়েছে, যা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যতিক্রম। প্রশ্ন উঠেছে, একজন কলেজ শিক্ষকের এতো আয় এবং বিলাসিতার উৎস কী?। সরকারি বেতন দিয়ে কি সম্ভব এতো ব্যয় বহন করা?। এছাড়াও মাদ্রাসাটির সাইনবোর্ডে বড় করে লেখা রয়েছে “অলাভজনক প্রতিষ্ঠান”। কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানটি একটি রমরমা বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রি-প্লে থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে যাদের মাসিক ফি বাবদ আয় হচ্ছে প্রায় ১০ লাখ টাকা। এর বাইরে রয়েছে বই-খাতা-পেনসিল থেকে শুরু করে সব শিক্ষা উপকরণ কিনতে বাধ্য করার অভিযোগ। সেখান থেকে প্রতিমাসে বাড়তি আয় করছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অভিভাবকরা জানায়, শিক্ষার্থীদের দেওয়া বই-খাতা কলম এমনকি পেন্সিল পর্যন্ত এই মাদ্রাসা থেকেই চড়া দামে কিনতে হয়। একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বাচ্চার একমাসের খরচ প্রায় ৩ হাজার টাকা দিতে হচ্ছে। তাহলে এটা কেমন অলাভজনক প্রতিষ্ঠান?। বাইরের দোকান থেকে বই-খাতা কেনার সুযোগ নেই। বললেই বলা হয় আমাদের বই আলাদা। বাইরের বই মানানসই না। বাধ্য হয়ে আমাদের মাদ্রাসার দোকান থেকেই সবকিছু কিনতে হয়।  তাও অতিরিক্ত দামে। এ বিষয়ে মাদ্রাসার পরিচালক মুস্তফা কামালের মোবাইলে ফোনে কল দিয়ে জানতে চাইলে ফোনটি কেটে দেন তিনি।

স্থানীয় শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাদ্রাসাটির কোনো সরকারি অনুমোদন নেই। এমনকি শিক্ষা বোর্ড কিংবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কোনো নিবন্ধনও নেই। তা সত্ত্বেও নিয়মিত ক্লাস ইউনিফর্ম ভর্তি ফি মাসিক বেতন, এবং অভ্যন্তরীণ দোকানের মাধ্যমে প্রতিষ্ঠানটি চালু রেখেছে। আরো জানা গেছে, মাদ্রাসাটির দাখিল স্তরের কোনো অনুমোদন না থাকলেও, অষ্টম ও নবম শ্রেণিতে ভর্তির বিজ্ঞাপন চালানো হচ্ছে।

এ বিষয়ে শিক্ষা অফিসার মাসুদুর রহমান বলেন, সরকারি চাকরির বিধি লঙ্ঘন করে একজন শিক্ষকের বেসরকারি প্রতিষ্ঠান চালানো আইন বিরোধী। খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/