৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৫
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বাংলাদেশ নিয়ে ট্রাম্প-বাইডেনের কাছে নালিশ মার্কিন হিন্দুদের

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২১৬ Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে ভারতীয়-আমেরিকানদের একটি সংগঠন।

সংগঠনটি তাদের চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ‘উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে’ পরিণত হচ্ছে। চিঠিতে তারা এই দুই নেতাকে ‘চিন্ময় কৃষ্ণ দাসের কারাদণ্ড এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান আক্রমণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়েছেন।

ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা স্টাডিজ (এফআইআইডিএস) -এর সভাপতি খাণ্ডেরাও কান্দ বুধবার ট্রাম্পকে লেখা এক চিঠিতে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র, স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘের চোখের সামনেই বাংলাদেশ দ্রুত একটি ‘উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে’ পরিণত হচ্ছে।

দেশটিতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে জাতিসংঘকে এখনই পদক্ষেপ নিতে হবে। আমি শুধু প্রেসিডেন্ট বাইডেনকে নয়, নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার টিমকেও অনুরোধ জানাই যেন তারা বাংলাদেশে শান্তি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষায় অগ্রাধিকার দেয়।

বাইডেনকে লেখা আলাদা এক চিঠিতে কান্দ বলেন, একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে বাংলাদেশের অগ্রগতি নির্ভর করছে তার সমস্ত নাগরিকের, বিশেষ করে জনসংখ্যার সবচেয়ে ‘ঝুঁকিপূর্ণ’ অংশের অধিকার রক্ষার ওপর। আমরা আশা করি আপনার নেতৃত্ব এই মূল্যবোধগুলোকে সমর্থন করে যাবে এবং নির্যাতন ও বাস্তুচ্যুতির ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর হৃদয়ে নতুন আশার সূচনা করবে।

এফআইআইডিএস বলছে, আওয়ামী লীগের সরকারের পতনের পর, ৫ আগস্ট থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ২০০টিরও বেশি আক্রমণ হয়েছে, যার মধ্যে মন্দির এবং অন্যান্য স্থানে হামলা অন্তর্ভুক্ত।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo