৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২১
শিরোনাম :
বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা!
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্রকামী মানুষের জন্য আশার বার্তা: রহমাতুল্লাহ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্রকামী মানুষের জন্য আশার বার্তা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর তারেক রহমানের দেশে ফেরা দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করবে।
এক বিবৃতিতে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ জানান, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান কোনো নির্দিষ্ট দলীয় পরিসরে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারে বিশ্বাসী দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত।
তিনি আরও বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, বরং দেশের সব গণতন্ত্রকামী মানুষের জন্য একটি আনন্দের ও আশাবাদের মুহূর্ত। জনগণের ঐক্যই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে—এ কথা উল্লেখ করে তিনি সবাইকে বিভেদ ভুলে এক কাতারে এসে এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তোলার আহ্বান জানান।
ভিডিও বার্তায় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হবে। একই সঙ্গে তিনি মনে করেন, এই আয়োজনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ আরও সুগম হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo