৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৮
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

স্বাস্থ্যখাতের সংস্কারে বরিশালে মহাসড়ক অবরোধ, আমরণ অনশন

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৬৫ Time View

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে ব্লকেড করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে অবরোধ শুরু করে ছাত্রজনতা।

এতে দুই সড়কেই যানবাহন আটকে যাত্রী দুর্ভোগ হচ্ছে। তবে পুলিশি সহায়তায় ভিন্ন পথ দিয়ে অধিকাংশ যানবাহনকে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

এদিকে শেবাচিম হাসপাতাল সংস্কারে সাত দফা দাবিতে প্রধান গেইটে সোমবার বেলা ১১টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে কয়েক ছাত্র।

এর আগে টানা আন্দোলনের ১৭তম দিন মঙ্গলবার ষষ্ঠ দিনের মতো সাড়ে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে সংবাদ সম্মেলন করে লাগাতার বরিশাল ব্লকেড কর্মসূচির এই ঘোষণা দেন সংগঠক মহিউদ্দিন রনি।

তিনি বলেন, সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

মহিউদ্দিন রনি বলেন, সর্বশেষ রোববার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেছিলাম বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টাকে সশরীরে আসার জন্য। এসে অনিয়ম দুর্নীতির তদন্ত শেষে তিন দফা দাবির স্বপক্ষে সুস্পষ্ট আশ্বাস প্রদানের দাবি জানিয়েছিলাম। কিন্তু আলটিমেটামের সময় শেষ হলেও তিনি বরিশাল আসেনি, তাই দাবি আদায়ে আমরা বরিশাল ব্লকেড করছি।

মহিউদ্দিন আরও বলেন, বরিশালবাসীর আর্তনাদ এখনো মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক এখনো নড়ে না। যদি শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ওপর দুর্নীতি, ভোগান্তি, অবহেলা চলতে থাকে, তাহলে এ আন্দোলন আরও কঠোর হবে।

এদিকে কুয়াকাটা থেকে আসা যানবাহনগুলো নগরীর সিঅ্যান্ডবি রোডের চৌমাথা থেকে নবগ্রাম রোড দিয়ে কাশিপুর চৌমাথা দিকে ঘুরিয়ে দেয় পুলিশ। এতে যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে না থেকে বিকল্প পথে মহাসড়কে যুক্ত হয়ে গন্তব্যে চলে যায়। একই পথে ঢাকা থেকে কুয়াকাটাগামী গাড়িগুলো এই রুটে গন্তব্যে চলে যায়। এই পথে অতিরিক্ত ১০ কিলোমিটার সড়ক অতিক্রম করতে হলেও ঘণ্টার ঘণ্টা বসে থাকতে হচ্ছে না। তবে অতিরিক্ত সময়ক্ষেপণসহ যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে আন্দোলনকারীরা ইমার্জেন্সি লেন তৈরি করে। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে ছিল।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা আজও মহাসড়কসহ সদর রোড অবরোধ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ দিন ধরে তিন দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে আন্দোলনকারীরা।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo