৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২০
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

অবশেষে বরিশালের কুখ্যাত মাদক কারবারি ও পলাতক আসামী মান্না সুমন আটক

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮১ Time View

বরিশাল মহানগরীতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার ভয়ংকর নেটওয়ার্ক পরিচালনা করে আসা পলাতক আসামি মান্না সুমন অবশেষে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।
গত ২৮ অক্টোবর গভীর রাতে নগরীর চড়কাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।।

এর আগে ৭ নভেম্বর দুপুরে, নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় কাউনিয়া থানা পুলিশ মান্না সুমনের স্ত্রী শিল্পী বেগমকে আটক করে। সেই সেসময়—১০২ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৩০০ মিলিলিটার দেশীয় মদ, কিছু দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা পাওয়া যায়।

তবে অভিযানের সময় মান্না পালিয়ে যেতে সক্ষম হলেও, পুলিশের গোয়েন্দা নজরদারি থেকে শেষ পর্যন্ত রক্ষা পায়নি। ২৮ তারিখ রাতে তাকে আটক করা হয়।

স্থানীয়দের দাবি, এই দম্পতি বছরের পর বছর ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল। একাধিকবার আটক হলেও জামিনে বেরিয়ে এসে আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ত।

স্থানীয় বাসিন্দা এক বাসিন্দা জানান— “মান্না আর তার স্ত্রী শিল্পি বহুদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। আমরা পুলিশকে বহুবার অভিযোগ দিয়েছি। লোকজন তাদের কারণে আতঙ্কে থাকত। অবশেষে পুলিশ তাকে ধরেছে, এতে আমরা স্বস্তি পেয়েছি।”

 স্থানীয় ব্যবসায়ী এক ব্যবসায়ী জানান—“এই দম্পতির কারণে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছিল। তারা খোলাখুলিভাবেই মাদক বিক্রি করত। বহুবার গ্রেফতার হলেও কিছুদিন পর আবার বের হয়ে এসে আগের মতো ব্যবসা শুরু করত। এবার যেন তারা আর বের হতে না পারে—এটাই আমাদের দাবি।”

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন বলেন—“মান্না ও তার স্ত্রী শিল্পি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। স্ত্রী শিল্পি বেগমকে আগেই গ্রেফতার করা হয়েছিল। মান্না পলাতক থাকায় গোয়েন্দা বিভাগ তাকে নজরদারিতে রাখে। শেষ পর্যন্ত তাকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এলাকায় মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে এবং এর সঙ্গে যারা জড়িত—কেউই ছাড় পাবে না।”


এ বিষয়ের পূর্বের সংবাদটি পড়ুন—

বরিশালে অস্ত্র, মাদক ও ২০ লাখ টাকাসহ নারী আটক

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo