১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৯
শিরোনাম :
বরিশালে প্রেমিকার লেন্স বদলানো নিয়ে বাকবিতণ্ডা, দেশীয় অস্ত্রসহ প্রেমিক আটক বরিশালে বাথরুমে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যাচেষ্টা বরিশালে সাজাপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরখাস্ত ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত, আহত রিকশাচালক বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম ঝিমিয়ে পড়লেও বিট ও আটক বাণিজ্য রমরমা! বরিশালের মেঘনা নদীতে অভিযান, ১৪ জেলে আটক ‘চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাচ্ছে না’—বরিশালে এনসিপির ইফতারে নাহিদ ইসলাম বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, পুনঃতফসিলের দাবি বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল মেডিকেলে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, কর্মচারী বহিষ্কার বরিশালে গণপূর্ত দপ্তরে ছাত্রলীগ নেতার ভাইয়ের তান্ডব বরিশালে হানিট্রাপের মূলহোতা নারী আটক বরিশালে অচল ফ্রিজ পাল্টে না দেয়ায় বিএনপি নেতার ভাংচুর বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী’র মামলা
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

মঠবাড়িয়া পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনিয়মের অভিযোগ, সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১১১ Time View

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিভিন্ন অনিয়ম ও কর্মচারীদের স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এতে মাঠপর্যায়ের কার্যক্রম ব্যাহত হওয়ায় সেবাপ্রার্থীরা যথাযথ সেবা পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগ রয়েছে, কার্যালয়ের অফিস সহকারী শাহজালাল কর্মকর্তাদের অনুমতি ছাড়াই কর্মচারীদের নিয়ে একটি সমিতি পরিচালনা করে আসছেন। এ কাজের জন্য একাধিকবার বদলি হলেও বিভিন্নভাবে আবার আগের কর্মস্থলে ফিরে আসেন তিনি। সমিতির পদ ছেড়ে দিলেও আড়ালে থেকে কার্যক্রম পরিচালনা করে অফিসের পরিবেশ অস্থিতিশীল করে তুলছেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে তুষখালী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) কামাল মৃধার বিরুদ্ধে অভিযোগ, মাঠপর্যায়ের কাজ তদারকির পরিবর্তে তিনি অধিকাংশ সময় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করেন। ফলে ফিল্ড কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

সদর ইউনিয়নের আরেক এফপিআইয়ের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, তিনি মাঠপর্যায়ের কার্যক্রমে সময় না দিয়ে অফিসে বসে বিভিন্ন কর্মচারীর সঙ্গে আলোচনা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর অভিযোগ, তিনি ফিল্ড কর্মী এফডব্লিউএদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং অর্থের বিনিময়ে বিভিন্ন সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে।

বেতমোর এলাকায় কর্মরত ভিজিটর সাদেকা বেগমের বিরুদ্ধে অভিযোগ, অর্থ ছাড়া তিনি সেবা দিতে অনীহা প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, এএনসি কার্ড ও আইইউডি সেবা দেওয়ার জন্য তিনি ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত দাবি করেন। টাকা না দিলে সেবাপ্রার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ওষুধ চুরির অভিযোগে তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল।

এছাড়া সদর ইউনিয়নের এফডব্লিউএ তানিয়া মেরীসহ কয়েকজন কর্মীর বিরুদ্ধে বাড়ি পরিদর্শন না করে বাজারে সময় কাটানোর অভিযোগ রয়েছে। অনেক কর্মী নিজ কর্মস্থলে না থেকে সদর এলাকায় বসবাস করায় সেবা কার্যক্রমে বিলম্ব হচ্ছে এবং হাজারো মানুষ পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয়দের দাবি, ভয়ের কারণে অনেক অভিযোগই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছায় না।

এ বিষয়ে জানতে চাইলে ডা. সুমাইয়া আক্তার রূপা বলেন, দীর্ঘদিন মাঠপর্যায়ে ওষুধ সরবরাহ না থাকায় কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। সরকারি অফিসে কোনো সমিতি পরিচালনার নিয়ম নেই বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo