৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৯
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বিদেশিদের দালালি থেকে জনগণকে মুক্ত করার সুযোগ হয়েছে: চরমোনাই পীর

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে দেশ গঠন ও বিদেশিদের দালালি থেকে জনগণকে মুক্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের জনগণকে বিদেশি তাঁবেদারি থেকে মুক্ত করে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্র তৈরি হয়েছে।

রোববার বিকাল ৪টায় মুলাদী কেন্দ্রীয় ঈদগাহে উপজেলা ইসলামী আন্দোলন আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ যা চেয়েছে, স্বাধীনতার ৫৪ বছরে তা পায়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছিল; কিন্তু এতদিন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা শুধু লুটপাট ও বিদেশে টাকা পাচার করেছেন। সাবেক এক ভূমিমন্ত্রী তিন দেশে ৬ শতাধিক বাড়ি করেছেন। দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছে কিন্তু ইসলামের শাসন দেখেনি। এখন সময় এসেছে দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করার। তাই বিদেশিদের করাল থেকে মুক্তি পেতে সবাইকে ইসলামের পক্ষে কাজ করতে হবে।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এফএম মাইনুল ইসলাম।

উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল কাসেম জিহাদীর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, সদস্য ওবায়দুল্লাহ বরকত, বরিশাল জেলা সহ-সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা নেছার উদ্দীন সিকদার, রুহুল আমিন খান, আলাউদ্দীন ঢালী, উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি হোসাইন আহম্মদ, উপজেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মনিরুজ্জামান, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল আলিম, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি ইয়াকুব সরদার, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জুনাইদ বিন কবির, পৌর যুব আন্দোলনের সভাপতি এইচএম আলমগীর প্রমুখ।

 

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo