৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪৭
শিরোনাম :
বরিশাল সিটিতে নাগরিক সেবা অচল, ভোগান্তিতে নগরবাসী ২৪ ঘণ্টায় বরিশাল পুলিশের বড় রদবদল বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল সিটিতে নাগরিক সেবা অচল, ভোগান্তিতে নগরবাসী

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৯ Time View

বরিশাল প্রতিনিধি: সরকার পতনের পর আত্মগোপনে চলে যাওয়ায় বরিশাল সিটি করপোরেশনের অধিকাংশ ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কার্যত বন্ধ হয়ে পড়েছে। ফলে জন্মনিবন্ধন, মৃত্যুসনদ, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী।
সরকার পতনের পর সিটি করপোরেশনের মেয়র ও অধিকাংশ কাউন্সিলর আত্মগোপনে চলে যান। এরপর গত ১৯ আগস্ট বিভাগীয় কমিশনার মো. শওকত আলী-কে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে কাউন্সিলরদের অনুপস্থিতিতে ৩০টি ওয়ার্ডের বেশিরভাগ কার্যালয় বন্ধ থাকায় নাগরিক সেবা কার্যত ব্যাহত হচ্ছে।
সিটিজেন চার্টার অনুযায়ী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে জন্মনিবন্ধন, মৃত্যুসনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ, ভূমিহীন সনদ, টিসিবি কার্ড এবং বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বিভিন্ন প্রত্যয়নপত্র দেওয়া হয়। এছাড়া জাতীয় পরিচয়পত্র যাচাই, ভোটার তালিকা সংশোধনসহ নানা কাজে কাউন্সিলরের স্বাক্ষর প্রয়োজন হয়।
কিন্তু বর্তমানে মামলা ও বিভিন্ন ঘটনার কারণে অন্তত ২৪ জন কাউন্সিলর আত্মগোপনে রয়েছেন এবং একজন কাউন্সিলর আগুনে পুড়ে মারা যাওয়ায় অধিকাংশ ওয়ার্ডে নাগরিক সেবা ভেঙে পড়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, আগে এসব সেবা নগরের সদর রোডের বিবির পুকুরপাড়ের এনেক্স ভবন থেকে দেওয়া হতো। পরে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে নাগরিকদের সুবিধার্থে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকেই এসব সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকার পতনের পর গত ৫ আগস্ট থেকে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। কয়েকটি কাউন্সিলর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এছাড়া বিভিন্ন মামলায় অন্তত ১৭ জন কাউন্সিলর আসামি হওয়ায় তারা প্রকাশ্যে আসতে পারছেন না।
নগরবাসীর অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধিদের স্থলে ২০ জন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলেও তারা নিজ নিজ দাপ্তরিক কাজের চাপে নাগরিকদের প্রয়োজনীয় সেবা দিতে পারছেন না। ফলে একটি সনদ পেতে অনেক সময় এক মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।
নগরীর বাসিন্দা মিরাজুল ইসলাম জানান, তার সন্তানের স্কুলে ভর্তির জন্য জন্মনিবন্ধন সনদ পেতে এক মাসের বেশি সময় লেগেছে, যা আগে এক সপ্তাহের মধ্যেই পাওয়া যেত।
একই ধরনের অভিযোগ করেছেন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুষ্প চক্রবর্তী। তিনি জানান, নাগরিক সনদের জন্য এক মাস ঘোরার পরও প্রশাসকের সঙ্গে দেখা করতে পারেননি।
সাবেক কাউন্সিলরদের দাবি, প্রশাসনিক কর্মকর্তাদের প্রটোকল ও ব্যস্ততার কারণে সাধারণ মানুষের পক্ষে সরাসরি যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। ফলে সিটি করপোরেশনের অনেক সেবাই কার্যত অচল হয়ে আছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, দ্রুত নির্বাচন আয়োজন অথবা সাবেক কাউন্সিলরদের প্রশাসক হিসেবে দায়িত্ব দিলে এই সংকট অনেকটাই কমবে।
এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, বর্তমানে যারা প্রশাসকের দায়িত্ব পালন করছেন তাদের পক্ষে শতভাগ নাগরিক সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo