১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৫
শিরোনাম :
বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি! বরিশালে প্রেমিকার লেন্স বদলানো নিয়ে বাকবিতণ্ডা, দেশীয় অস্ত্রসহ প্রেমিক আটক বরিশালে বাথরুমে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যাচেষ্টা বরিশালে সাজাপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরখাস্ত ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত, আহত রিকশাচালক বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম ঝিমিয়ে পড়লেও বিট ও আটক বাণিজ্য রমরমা! বরিশালের মেঘনা নদীতে অভিযান, ১৪ জেলে আটক ‘চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাচ্ছে না’—বরিশালে এনসিপির ইফতারে নাহিদ ইসলাম বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, পুনঃতফসিলের দাবি বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল মেডিকেলে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, কর্মচারী বহিষ্কার বরিশালে গণপূর্ত দপ্তরে ছাত্রলীগ নেতার ভাইয়ের তান্ডব বরিশালে হানিট্রাপের মূলহোতা নারী আটক বরিশালে অচল ফ্রিজ পাল্টে না দেয়ায় বিএনপি নেতার ভাংচুর
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বহিষ্কার, ২১ জনকে মুচলেকার নির্দেশ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৬৭ Time View

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও ২১ জন শিক্ষার্থীকে অভিভাবকসহ মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— অ্যাকাউন্টিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম নয়ন, মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহারিয়ার শাওন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাওন শেখ, এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন

আদেশে বলা হয়েছে, তরিকুল ইসলাম নয়নকে ছয় মাসের বহিষ্কারাদেশ অথবা ৪০ হাজার টাকা জরিমানা; শাহরিয়ার শাওনকে ছয় মাসের বহিষ্কার বা ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে শাওন শেখ ও সাজ্জাদ হোসেনকে ছয় মাস অথবা এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

একই ঘটনায় মার্কেটিং বিভাগের ১০ জন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের ১১ জন শিক্ষার্থীকে তাদের অভিভাবকসহ আগামী সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে উপস্থিত হয়ে মুচলেকা দিতে বলা হয়েছে।

মার্কেটিং বিভাগ (১০ জন):
আফ্রিদি হাসান, আজিজুল ইসলাম চয়ন, আলিফ হোসাইন নয়ন, মো. আশিক ইলাহি, মো. সবুজ মিয়া, হাজ্জাজ হোসেন মিশন, মো. তাহমিদ হোসেন সিয়াদ, মোহাম্মদ আরাফাতুন নূর হৃদয়, মো. শাহাদাত হোসেন ও আবুল কালাম আজাদ রুমন।

অর্পণ রায়, আসিফ আহমেদ, প্রীতম মল্লিক, বর্ণ বরণ সরকার, আশরাফুল হক চৌধুরী, চিরঞ্জিত কুমার সাহা, লাদেন মিয়া (সাদমান), কল্যাণ মজুমদার, সেফাত আহমেদ খান, মো. আব্দুল গাফফার ও সুরুজ আহমেদ শিশির।

গত ১২ সেপ্টেম্বর বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসমার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিটাক ভবনের নির্মাণাধীন বালুর মাঠে সংঘর্ষে উপাচার্যসহ অন্তত ১৪ শিক্ষার্থী আহত হন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মুহসিন উদ্দীন বলেন— ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে একাডেমিক কাউন্সিল শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo