৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৪
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল বিভাগে ২৭ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২১ Time View

বরিশাল বিভাগে ২৭ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় দেওয়া হবে ৯৭ হাজার।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন পর্যায়ে চিকিৎসক ও নার্সদের এইএফআই সার্ভিলেন্স ট্রেনিং ও ওরিয়েনন্টেশন সভায় এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিটি কর্পোরেশনের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার রায়হান কাওছার। তিনি বলেন, টাইফয়েড টিকা গ্রহণে ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন পদ্ধতি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে টিকা পাওয়ারযোগ্য সকলকে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা রেজিস্ট্রেশন করতে হবে।

তিনি সিটি কর্পোরেশন এলাকায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। এ বছর সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার। এরমধ্যে স্কুল পর্যায়ে ৬৫ হাজার এবং কমিউনিটি পর্যায়ে ৩২ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের টিকা দেওয়া হবে।

প্রথমে ১২ সেপ্টেম্বর থেকে টিকা কার্যক্রম শুরু হয়ে তা ৩০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্রে এবং পরবর্তীতে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে।

সভায় আরও জানানো হয়, টাইফয়েড টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমি ভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রঙ ধারণ ও জ্বর হতে পারে। তবে এটি কোনো স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। খালি পেটে কাউকে টিকাগ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর। চিকিৎসক, নার্স ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo