৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৯
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৯ Time View

নিজেস্ব প্রতিবেদক:  বরগুনা-২ (পাথরঘাটা–বামনা–বেতাগী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে নবগঠিত মন্ত্রিসভায় বরিশাল বিভাগ থেকে দুইজন পূর্ণমন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী দায়িত্ব পান। এবার সেই ধারাবাহিকতায় মন্ত্রীর পদমর্যাদায় জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে নিয়োগ পেলেন নুরুল ইসলাম মণি। এর ফলে বরিশাল বিভাগের ঝালকাঠি ছাড়া বাকি পাঁচটি জেলা থেকেই মন্ত্রীসভা ও সমমর্যাদার গুরুত্বপূর্ণ পদে প্রতিনিধিত্ব নিশ্চিত হলো। এর মধ্যে বরিশাল জেলা থেকেই রয়েছেন দুইজন।

নুরুল ইসলাম মণি বরগুনা-২ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অষ্টম জাতীয় সংসদে তিনি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় সংসদের প্যানেল স্পিকারসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

এর আগে বরিশাল বিভাগ থেকে ষষ্ঠ জাতীয় সংসদে বরিশাল-১ আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ,
এবং দশম জাতীয় সংসদে (২০১৪) পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ.স.ম ফিরোজ চীফ হুইপের দায়িত্ব পালন করেন।

নুরুল ইসলাম মণি ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে সংসদে আসেন।
সর্বশেষ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে জামায়াতের প্রার্থীকে পরাজিত করে বিজয় অর্জন করেন।

জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে নুরুল ইসলাম মণির নিয়োগকে বরিশাল বিভাগ ও বরগুনাবাসীর জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo