৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০১
শিরোনাম :
বরিশাল সিটিতে নাগরিক সেবা অচল, ভোগান্তিতে নগরবাসী ২৪ ঘণ্টায় বরিশাল পুলিশের বড় রদবদল বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে প্রবাসী কল্যাণ ব্যাংকে ঋণ কেলেঙ্কারি ফাঁস

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৫ Time View

ভুল তথ্য ব্যবহার করে লোন

 

বরিশালে প্রবাসী কল্যাণ ব্যাংকের একটি ঋণ বিতরণকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, জাল তথ্য ব্যবহার করে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার ঋণ অনুমোদন করেছে সরকারি ব্যাংকটি। যে ভোটার আইডি কার্ড দিয়ে ঋণ অনুমোদন করা হয়েছে—সেটিতে তথ্য একজনের হলেও ফর্মে দেয়া ছবিটি ছিল আরেক জনের ।

জানা যায়, ২০২৫ সালের ৭ জানুয়ারি সুমন হাওলাদার নামে এক ব্যক্তির ভোটার আইডির তথ্য ব্যবহার করে বরিশাল শাখা থেকে ঋণ অনুমোদন করা হয়। অথচ সুমন হাওলাদার নিজেও জানতেন না তার নামে কোনো ঋণ নেয়া হয়েছে। আট মাস পর তিনি অন্য একটি ব্যাংক থেকে ঋণ নিতে গেলে জানতে পারেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের বরিশাল শাখায় তার নামে নেওয়া ঋণের কারণে তিনি ‘ডিফল্টার’ হিসেবে চিহ্নিত হয়েছেন।

পরে বিষয়টি জানতে ব্যাংকে গেলে দেখা যায়, তার ভোটার আইডির তথ্য ঠিক থাকলেও ফর্মে দেয়া ছবিটি অন্য কারও। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ব্যাংকের প্রধান শাখায় অবগত করলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

এবিষয়ে সুমন হাওলাদার জানান, তিনি ঢাকা সিটি কর্পোরেশন কর্মরত রয়েছেন। তার ব্যক্তিগত প্রয়োজনে লোনের আবেদন করতে গেলে বিষয়টি তার নজরে আসে এবং সে ব্যাংকে অবগত করেন। পরবর্তীতে ব্যাংক থেকে লোকজন গিয়ে তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

খোঁজ নিয়ে জানাযায়, ওই ঋণ অনুমোদনে ব্যাংকের তিন কর্মকর্তার স্বাক্ষর রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে—সরকারি ব্যাংকটি কি যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ঋণ অনুমোদন করছে?

ঘটনার সত্যতা যাচাই করতে ব্যাংকটির বরিশাল শাখায় গেলে বেরিয়ে আসে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। ব্যাংকটির সিনিয়র পিন্সিপাল অফিসার তামান্না আফরিন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা দায় এড়াতে ঋণের পুরো দায়ভার তার উপর চাপিয়ে দিচ্ছেন। তার অভিযোগ, ব্যবস্থাপক মো: জসিম উদ্দিন পিয়ন রিপন মণ্ডলকে দিয়ে একটি লিখিত অঙ্গীকারনামায় তার বিরুদ্ধে দায় স্বীকার করিয়ে নেন।

এসময় পিয়ন রিপন মন্ডলকে ব্যাংকে খোজ করা হলে জানাযায় তাকে দুদিন আগে অন্যত্র বদলি করা হয়েছে। এসময় রিপন মন্ডলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যবস্থাপক জোর করে তার মাধ্যমে লিখিয়ে নেন। তিনি আরও জানান, এর আগেও একই ধরনের ঘটনা এই শাখায় ঘটেছে।

এবিষয় শাখা ব্যবস্থাপক মো: জসিম উদ্দিন বলেন, “লোনের বিষয়টি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়ে অডিট টিম তদন্ত শুরু করেছে।” তবে তামান্না আফরিনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ব্যাংকের এজিএম জিয়াউল ইসলাম জানান, “ইতিমধ্যে অডিট টিম তদন্ত করছে। দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।” তবে এত বড় ভুল কিভাবে হলো—এ বিষয়ে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি।

অন্যদিকে একটি সরকারি ব্যাংকে এ ধরনের জালিয়াতি গ্রাহকদের আস্থায় বড় ধরনের ধাক্কা দিয়েছে। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় শুধু গ্রাহকই নয়, দেশের আর্থিক খাতের স্থিতিশীলতাও প্রশ্নের মুখে পড়ে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo