
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন বরিশাল এয়ারপোর্ট কার্যালয়ের বার্ষিক পরিদর্শন করেছেন।
আজ ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় থানা পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে তিনি জোন কার্যালয়ের সকল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পরিদর্শন সংক্রান্ত নোট বার্ষিক পরিদর্শন বইতে লিপিবদ্ধ করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ মশিয়ার রহমান, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) অলক কান্তি শর্মা এবং অন্যান্য অফিসার ও ফোর্স।