৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২০
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে হানি ট্র্যাপ চক্রের নারী সদস্য আটক

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫১১ Time View

বরিশাল নগরীতে সক্রিয় একটি হানি ট্র্যাপ চক্রের এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নগরীর ভাটিখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় চক্রের আরও পাঁচ সদস্য পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, ফোনে পরিচয়ের সূত্র ধরে এক নারী তাকে দেখা করার প্রস্তাব দেন। বিকেল সাড়ে ৫টার দিকে হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে নবগ্রাম রোড, নাজিরের পোল হয়ে তাকে নতুন ভাটিখানার একটি টিনসেট বাড়িতে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। সেখানে চারজন নারী লাইট নিভিয়ে তাকে জোর করে আটকে রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে চক্রের সদস্যরা বের হয়ে গেলে ভুক্তভোগীর সহকর্মীরা খবর পেয়ে সেখানে গিয়ে একজন নারীকে আটক করে স্টিমারঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

এসময় পরিস্থিতি পর্যবেক্ষণে থাকা গণমাধ্যমকর্মীদের সামনে রিমন হাওলাদার (২২) নামে এক যুবক নিজেকে ‘ডেইলি বরিশাল সংবাদ-২৪’ নামের অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয়ে পরিচিত করলে সন্দেহ হলে তাকেও আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি চরমোনাই ইউনিয়নের কবির হাওলাদারের ছেলে।

স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম জানান, আটক নারী সদস্য পাখি আক্তার নিশি (২৬) ও অজ্ঞাত আরও কয়েকজনকে চিহ্নিতের কাজ চলছে। এএসআই কাইয়ুম, এসআই মাহাবুব, আমিনুল, জামালসহ পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রতারণা করছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo