
বরিশালে স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় দিকে লঞ্চঘাট হোটেল রোদেলার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তি হলেন বরিশালের এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ফিশারী রোডে আইয়ুব আলী তালুকদারের ভাড়াটিয়া মৃত মোঃ হাবিবুর রহমান হাওলাদারের পুত্র মোঃ মনির হোসেন বাবু (৩৫)।
জানাযায় বিএমপি স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির এসআই গোলাম মোঃ নাসিম হোসেনের নেতৃত্বে এএসআই আবদুল কাইয়ুম, মোঃ আমিনুল ইসলাম, বোরহান উদ্দিন, মাহবুব ও এটিএসআই গাজী জাঈদুর রহমানের সমন্বিত টিম সোমবার রাতে বরিশাল লঞ্চঘাটে অভিযান পরিচালনা করেন। এসময় কোতোয়ালি মডেল থানাধীন বিসিসি ৯নং ওয়ার্ডের আবাসিক হোটেল রোদেলার সামনে মনির হোসেন বাবুকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
বিএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়, আটকৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।