৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৫
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে শুরু মা ইলিশ সংরক্ষণ অভিযান, কীর্তনখোলায় নৌ র‍্যালী

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৮১ Time View

 

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এ উপলক্ষে শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বরিশালের কীর্তনখোলা নদীতে এক বর্ণাঢ্য নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই র‍্যালীতে র‍্যাব, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা অংশ নেন।

র‍্যালীতে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। র‍্যালীটি কীর্তনখোলা নদী থেকে শুরু হয়ে বেলতলা পয়েন্টসহ আশেপাশের নদী এলাকায় প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহযোগিতায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক নিবন্ধিত জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। গত বছরের কিছু অপ্রত্যাশিত ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আমরা চাই শান্তিপূর্ণভাবে অভিযানটি সফল হোক।”

তিনি আরও জানান, ২২ দিন পর জেলেরা আবারও নদীতে মাছ ধরতে পারবে, তাই এই সময় সবাইকে ধৈর্য ধরতে ও সচেতন থাকতে হবে।

অন্যদিকে, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, “নিষেধাজ্ঞা কার্যকরে ড্রোনের মাধ্যমে নদীতে নিয়মিত নজরদারি করা হবে। পাশাপাশি ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনায় থাকবেন।”

বরিশাল জেলায় মোট জেলে রয়েছেন ৭৯ হাজার ৬২৩ জন, যার মধ্যে কার্ডধারী জেলে ৬৬ হাজার ৫২৪ জন। তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৬৬৩ দশমিক ১ মেট্রিক টন চাল, যা থেকে প্রত্যেকে ২৫ কেজি করে চাল পাবেন।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা করা হবে।

 

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo