৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩৮
শিরোনাম :
বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা!
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে মাছের দামে আগুন

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

বরিশালে কয়েকদিন ধরে সবজি ও মুরগির মাংসের দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। তবে আগের তুলনায় বেড়েছে মাছের দাম।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর পোর্ট রোড বাজার, বাংলাবাজার, সাগরদী বাজার, নতুন বাজারসহ বেশ কয়েকটি বাজার ও সবজির আড়ত ঘুরে দেখা গেছে এমন চিত্র।

মাছের বাজার ঘুরে দেখা যায়, আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ধরনের মাছের দাম। এর মধ্যে রুই মাছ ৩০০-৪৫০ টাকা প্রতি কেজি বিক্রি হলেও আগে বিক্রি হয়েছে ২০০-৪০০টাকায়। এছাড়া টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাস মাছ ১২০-১৫০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা আগের তুলনায় ৫০ টাকা থেকে ১৫০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহ থেকে ২০-২৫ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা, বরবটি কেজি ৩০ টাকা, করলা ৪০ টাকা করে বিক্রি হচ্ছে, পটল ৩০ টাকা, করলা ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজিও গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে বেগুন ৬০ টাকা, ঢেড়স ২০ টাকা, লাউ আকার ভেদে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে খুচরা বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহ থেকে ৩০-৪০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা, বরবটি কেজি ৪০ টাকা, করলা ৫০ টাকা করে বিক্রি হচ্ছে, পটল ৪০-৫০ টাকা, করলা ৫০-৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজিও গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে বেগুন ৮০ টাকা, ঢেড়স ৩০ টাকা, লাউ আকার ভেদে ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে বেশকিছু দিন ধরেই মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা কেজি, সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা কেজি দরে। এছাড়া গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বরিশালে সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের দুলাল বানিজ্যালয়ের মালিক মো. শুভ জানান, সবজির দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। প্রতি সপ্তাহে ৫-১০ টাকা কমছে বাড়ছে। মাঝে মাঝে অপরিবর্তিত থাকছে। তবে সবজি পাইকারি বাজারে খুচরা বাজারের তুলনায় কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে।

 

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo