
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব রানা পালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে আফরোজা খানম নাসরীন বলেন, “জনগণের দুঃখ-দুর্দশা দূর করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিই হচ্ছে সঠিক দিকনির্দেশনা। এই কর্মসূচি জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।”