
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য নওশাদ নান্টু, সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নুরুজ্জামান দোলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বর্তমান দুঃশাসন থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। জনগণ এই কর্মসূচির প্রতি ব্যাপক সাড়া দিচ্ছে।”