৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৫
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে পার্কে প্রবেশকে কেন্দ্র করে দুই সাংবাদিককে মারধর

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৩ Time View

 

বরিশাল নগরীর একটি পার্কে প্রবেশকে কেন্দ্র করে দুই সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নগরের বেলস পার্ক গ্রীন সিটির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—সময় টিভির ক্যামেরা পারসন সুমন হাসান এবং চ্যানেল ২৪-এর ক্যামেরা পারসন শাকিল হাওলাদার পাপ্পু। এর মধ্যে পাপ্পুর মাথায় আঘাত লেগে গুরুতর জখম হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুমন হাসান জানান, সহকর্মীর ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে পরিবার নিয়ে তিনি মহিলা ক্লাব মিলনায়তনে গিয়েছিলেন। এ সময় তার মেয়ে পাশের গ্রীন সিটি পার্কে যেতে চাইলে তিনি সেখানে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু বাধা দেন নগরের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী।

তিনি অভিযোগ করেন, পার্কে বেল্লালের সন্তানরা খেলছিল বলে সেখানে কাউকে ঢুকতে দিতে চাননি তিনি। এক পর্যায়ে বেল্লালের সহযোগীরা তাকে ঘিরে ধরে। তার মেয়ে চিৎকার দিলে চ্যানেল ২৪-এর ক্যামেরা পারসন পাপ্পু ছুটে এসে পরিচয় দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মারধর শুরু করে। এতে পাপ্পুর মাথায় গুরুতর আঘাত লাগে।

সুমনের দাবি, পরে ক্লাব থেকে অন্য সহকর্মীদের ডেকে আনা হলে ছাত্রদল মহানগর কমিটির এক নেতার নেতৃত্বে আরও কয়েকজন হামলায় অংশ নেয়। খবর পেয়ে পুলিশে জানানো হলেও অভিযুক্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে ছাত্রদল নেতা বেল্লাল গাজী বলেন, “আমি নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলাম পার্কে কেউ ঢুকতে পারবে না। তাই বাধা দিয়েছি। এ নিয়ে তর্ক ও হাতাহাতি হয়। পড়ে গিয়ে একজনের মাথা ফেটে গেছে।”

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo