৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৯
শিরোনাম :
বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে পাওনা টাকার জন্য শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ Time View
নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬
নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পরীক্ষার টাকা দিতে না পারায় রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইয়াসিনকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ রায়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।

পরিবার সূত্রে জানা গেছে, পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার পর ইয়াসিন বাড়ি ফিরে বিষয়টি তার বাবা রুবেল হোসেনকে জানান। ছেলে পরীক্ষায় অংশ নিতে না পারার আশঙ্কায় তিনি দ্রুত বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে পরীক্ষা নেওয়ার অনুরোধ করেন; কিন্তু প্রধান শিক্ষক অনিমেষ পরীক্ষায় বসতে দিতে অপারগতা জানান।

পরবর্তীতে শিক্ষার্থী ইয়াসিনকে সঙ্গে নিয়ে বাবা রুবেল হোসেন ইউএনও ফারুক আহমেদের কাছে অভিযোগ তুলে ধরেন। বিষয়টি জানার পর ইউএনও তাৎক্ষণিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জুবায়েদাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষক অনিমেষ চন্দ্র রায়কে তিরস্কার করেন এবং ছাত্রটিকে পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ দেন।

এরপর বাবা রুবেল হোসেনকে ছেলেসহ বিদ্যালয়ে ফিরে যেতে বলা হয়। নির্দেশনার দুই ঘণ্টা বিলম্বে ইয়াসিনের পরীক্ষা নেন প্রধান শিক্ষক অনিমেষ।

প্রধান শিক্ষক অনিমেষ রায় বলেন, শিক্ষার্থী ইয়াসিনের কাছে পরীক্ষার বেতনসহ মোট ৪ হাজার ৮শ টাকা পাওনা রয়েছে। এর মধ্যে ২ হাজার ৭শ টাকা পরিশোধের কথা থাকলেও বাকি টাকা পরিশোধ না করায় তাকে টাকার কথা জিজ্ঞেস করা হয়।

তিনি আরও বলেন, কোনো ছাত্র পরীক্ষা দিতে হলে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে পরীক্ষা দিতে হয়। ওই ছাত্র প্রধান শিক্ষকের অনুমতি না নিয়ে কেন পরীক্ষা দিতে এসেছ- এ কথা বলার পর ওই ছাত্র পরীক্ষার রুম থেকে বের হয়ে যায়। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পরই পরীক্ষা নেওয়া হয়েছে বলে স্বীকার করেন তিনি।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo