৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৪
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে দুর্গাপূজা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৫ Time View

 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন হবে। ইতোমধ্যে বরিশালের প্রতিটি পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে।

এদিকে দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-৮। নগরীর পাশাপাশি জেলার বিভিন্ন পূজামণ্ডপে টহল, গোয়েন্দা নজরদারি ও ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও চালানো হচ্ছে সাইবার মনিটরিং।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন র‍্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে নগরীর নতুন বাজার শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৮ অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, “সকলের নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টহল জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং প্রয়োজনে ফোর্স রিজার্ভ প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সাইবার মনিটরিং ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করা হচ্ছে।”

পূজা উদযাপন পরিষদের বরাত দিয়ে জানা গেছে, এ বছর বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ২ হাজার ১২৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৬৪০টি ও মহানগরীতে ৪৭টি পূজামণ্ডপে পূজার আয়োজন সম্পন্ন হয়েছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo