৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩০
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে দুটি আসনে বাসদের প্রার্থী ঘোষণা: সদরে ডা. মনীষা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদরসহ সংসদীয় দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এর মধ্যে বরিশাল সদর-৫ আসনে (সিটি করপোরেশন ও সদর উপজেলা) বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী এবং বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে তরিকুল ইসলাম তারেকের নাম ঘোষণা করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে বরিশাল নগরের ফকিরবাড়ি রোডে বাসদ বরিশাল জেলা কার্যালয়ে এক কর্মী সভায় প্রার্থী হিসেবে দুজনের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ।  কর্মী সভায় সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী।

কর্মীসভায় বজলুর রশিদ ফিরোজ বলেন, আর পি ও সংশোধনের মাধ্যমে  জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা, প্রার্থীর ব্যয় সীমা ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৭৮ লাখ টাকা করা- এগুলি সবকিছুই ধনিক শ্রেণীর হাতে নির্বাচনকে সঁপে দিয়ে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করার চক্রান্ত ছাড়া কিছুই নয়। ফিরোজ অবিলম্বে এই আর পি ও সংশোধনী বাতিলের দাবি জানান।

একইসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন সমাজের পথে আমরা এগিয়ে যাব, একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মব ভায়োলেন্স অবাধে চলছে।

সাম্প্রতিক সময়ে রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলার মাজারে হামলা করে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা, রাজশাহীর আজিজ ভান্ডারীর দরবারে হামলা, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে হামলার ঘটনা হয়েই যাচ্ছে কিন্তু সরকার এগুলি থামাতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। এই মব সন্ত্রাসের দায় সরকারকেই নিতে হবে। মব সন্ত্রাস থামাতে সরকার ব্যর্থ হচ্ছে কিন্তু ন্যায্যদাবির গণতান্ত্রিক আন্দোলনে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে।

সাম্প্রতিক সময়ে নীলফামারীর উত্তরা ইপিজেডে আন্দোলনে গুলি করে শ্রমিক হত্যা করা হয়েছে। আমরা মনে করি এর কোনোটিই একটি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিফলন হতে পারে না। ফিরোজ গণতান্ত্রিক আন্দোলনে নির্যাতন নিপীড়ন বন্ধ করার দাবি জানান এবং মব সন্ত্রাস নিয়ন্ত্রণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি জানান।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo