৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১১
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৫ Time View

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল গ্রামে অবুঝ দুই সন্তানকে ফেলে লাপাত্তা হয়েছে পাষন্ড মা। এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা যায়- উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল গ্রামের মোঃ গিয়াসউদ্দিন হাওলাদার (পান্নু) এর ছেলে মোঃ মামুন হাওলাদারের সাথে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রামনদিয়া গ্রামের মোঃ ইউনুস হাওলাদারের মেয়ে লিমা আক্তার এর সাথে ২০১৪ সালে সামাজিক ভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে তাসকিন(৭) ও জিদান(৩) নামের দুইটি পুত্র সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়- গত ৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে পাষন্ড মা অবুঝ দুই শিশুকে রেখে লাপাত্তা হয়। ঘটনার পর থেকে ওই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ব্যপারে ভুক্তভোগী পরিবার জানান- পরকীয়া প্রেমিকের সাথে দুই শিশুকে রেখে লিমা আক্তার লাপাত্তা হয়েছে। এদিকে দুই সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছে স্বামী মামুন হাওলাদার। এছাড়া লিমা আক্তারের সাথে কিছুদিন পূর্বে টিকটক করাকে নিয়ে তার স্বামীর সাথে মনমালিন্য হয়েছিলো।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি, তবে প্রস্তুতি চলছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম জানান- অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo