৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪২
শিরোনাম :
বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা!
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৫১০ Time View
বরিশালে ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বরিশালে ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলি এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী খায়রুল গাজীকে ধরতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খায়রুল গাজী ও তার স্ত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে অভিযানের সময় তার প্রধান সহযোগী ও আপন ভাই মাইনুল গাজীকে আটক করা হয়। একই সঙ্গে একই এলাকার শামীম নামের আরেক সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।
আটক দুজনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। পরবর্তীতে রাতেই তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ড এলাকায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল খায়রুল গাজী। মাদক ব্যবসার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই সে বিপুল পরিমাণ বিত্ত-বৈভবের মালিক হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই নানা ধরনের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হতে হতো। এমনকি নিরীহ মানুষকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, এক সময় যারা অটোরিকশা চালিয়ে কোনোভাবে সংসার চালাত, এখন তারা রাজকীয় জীবনযাপন করছে। তাদের আয়ের প্রধান উৎস মাদক ব্যবসা বলেই এলাকাবাসীর ধারণা। অভিযোগ রয়েছে, খায়রুল গাজীর স্ত্রীও সরাসরি এই মাদক কারবারে সহযোগিতা করতেন।
এলাকাবাসীর দাবি, ২৬ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করতে হলে খায়রুল গাজীসহ পুরো মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ বিষয়ে তারা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

বরিশালে ডিবির অভিযানে গাঁজা ও কাভার্ড ভ্যান সহ আটক ১

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২৭ Time View

বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা দিকে এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৯ নং ওয়ার্ডের কাশিপুর পশ্চিম ইছাকাঠি এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের “লাদেন সড়ক” প্রবেশ মুখ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন নোয়াখালী জেলার চরজব্বার থানার পশ্চিম চর জব্বার গ্রামের মৃত বশির আহম্মেদের পুত্র নুর উদ্দিন (৩৪)।

জানা যায়, বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসেনের নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসান, এএসআই মোঃ মহসিন সবুজ, কনস্টেবল মোঃ সাইফুল ইসলাম, মোঃ আকিদুর রহমান ও মোজাম্মেল হকের সমন্বিত টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসময় এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৯ নং ওয়ার্ডের কাশিপুর পশ্চিম ইছাকাঠি এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের “লাদেন সড়ক” প্রবেশ মুখ থেকে তাকে আটক করা হয়।

এসময় কাভার্ড ভ্যানের সামনের কেবিনের ড্রাইভারের পাশের সিটের নিচ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় কসটেপে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

বিএমপি মিডিয়া সেল জানায়, আটকৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo