৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৯
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ২৫

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৬ Time View

বরিশালের মুলাদী উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালীন ছাত্রদলের হামলায় অন্তত ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে ৫-৬ জনের অবস্থা গুরুতর। আহতদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে, মান্না (২), হামিম (২০), বায়েজিদ (২৩), আবদুল্লাহ (২৪) এবং রাকিব (২৪)। প্রত্যেকেই মুলাদী উপজেলার বাসিন্দা।

শিবির নেতাদের দাবী, বৃহস্পতিবার সকালে মুলাদীর কলেজে শিবিরের নবীনবরণ অনুষ্ঠান প্রস্তুতি চলাকালীন সময় ছাত্রদলের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলার সময় অনুষ্ঠানস্থলে ভাঙচুর ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা সভাপতি মো. আকবর হোসেন ও জেলা সেক্রেটারি সাইদ আহম্মেদ জানিয়েছেন, নবীনবরণ অনুষ্ঠানের দাওয়াতি কাজ চলাকালীন হামলা চালানো হয়। এতে অন্তত ১২ থেকে ১৫ জন সদস্য আহত হন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

তারা অভিযোগ করেছেন, হামলার নেতৃত্ব দিয়েছেন মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন, সেক্রেটারি বেল্লাল, কলেজ শাখা সভাপতি রিফাত মল্লিক ও সেক্রেটারি কাওসার। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মুলাদী কলেজ শিবির সভাপতি সৌরভ বলেন, বুধবার গভীর রাতে ছাত্রদলের নেতাকর্মীরা শিবির অফিস এবং অর্থ সম্পাদকের বাসায় হামলা চালায়। বৃহস্পতিবার সকালে নবীনবরণ অনুষ্ঠান প্রস্তুতি সভা চলাকালীন অতর্কিত হামলা চালানো হয়। তিনি জানান, আহতদের মধ্যে ৬ জনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল। মুলাদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ঢালী দাবি করেছেন, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় ৫ জন নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহাঙ্গীর হোসেন বলেন, মুলাদী থেকে ৬ জন আহত রোগী ভর্তি হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।

ঘটনার পর মুলাদী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo