৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২৫
শিরোনাম :
২৪ ঘণ্টায় বরিশাল পুলিশের বড় রদবদল বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে চাকরিচ্যুত মা-বাবার সঙ্গে থালা হাতে রাস্তায় সন্তানরা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৭৬ Time View


চাকরিচ্যুত মা-বাবার সঙ্গে থালা হাতে রাস্তায় সন্তানরা

বরিশাল : বাবার চাকরি নেই— তাই মা-বাবার সঙ্গে প্রতিবাদ জানাতে থালা হাতে রাস্তায় বসেছে প্রায় অর্ধশত শিশু। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের বগুড়া রোডে অপসো স্যালাইন ফার্মা লিমিটেডের সামনে এ দৃশ্য দেখা যায়।

জানা গেছে, গত ২৯ অক্টোবর ওষুধ শিল্প প্রতিষ্ঠান অপসোনিন লিমিটেড-এর অঙ্গপ্রতিষ্ঠান অপসো স্যালাইন ফার্মা কর্তৃপক্ষ ৫৭০ জন কর্মচারীকে ছাঁটাই করে। এর পর থেকে চাকরিচ্যুত শ্রমিকরা লাগাতার আন্দোলন শুরু করেছেন। ফলে টানা ৮ দিন ধরে কারখানাটি অচল হয়ে আছে।

বৃহস্পতিবার কারখানার সামনে শ্রমিকদের আন্দোলনের সঙ্গে তাদের কোমলমতি সন্তানরাও যুক্ত হয়। থালা-বাটি হাতে নিয়ে তারা মা-বাবার সঙ্গে বসে থাকে রাস্তায়, মুখে দাবি— “চাকরি ফেরত চাই।”

‘ঘরে বসে মরতে চাই না’

শ্রমিক গোপাল চন্দ্র বলেন, “বুধবার শ্রম অধিদপ্তরে মালিক-শ্রমিক বৈঠক হয়েছে; কিন্তু কোনো সমঝোতা হয়নি। বৃহস্পতিবার আবারও বৈঠক হওয়ার কথা ছিল। আমরা তো মরবই, তবে ঘরে বসে মরতে চাই না— তাই রাস্তায় নেমেছি।”

বাসদ নেত্রীর সংহতি

শ্রমিকদের সঙ্গে সংহতি জানাতে বিক্ষোভে যোগ দেন বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী। তিনি বলেন, “শ্রম অধিদপ্তরে সভা হওয়ার কথা থাকলেও মালিকপক্ষ জানিয়েছে, তারা আর শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবে না। এটি শ্রমিকদের সঙ্গে অন্যায়।”

কোম্পানির বক্তব্য

অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এইচআর কর্মকর্তা সাকেদুল ইসলাম বলেন, “স্টেরিপ্যাক বিভাগের ৫৭০ জন শ্রমিককে অব্যাহতি দিয়ে হেড অফিস থেকে চিঠি দেওয়া হয়েছে। বিভাগটি এখন আর উৎপাদন চালু রাখতে পারছে না। তবে ভবিষ্যতে পুনরায় চালু হলে ওই শ্রমিকদের প্রাধান্য দেওয়া হবে।”

পুলিশের তৎপরতা

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অপসো স্যালাইনের চাকরিচ্যুত শ্রমিকরা থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ করছে। এ কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। আমরা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছি।”

ছবি: বরিশাল সংবাদ / রিপোর্ট: নিজস্ব প্রতিনিধি

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo