১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৬
শিরোনাম :
বরিশালে প্রেমিকার লেন্স বদলানো নিয়ে বাকবিতণ্ডা, দেশীয় অস্ত্রসহ প্রেমিক আটক বরিশালে বাথরুমে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যাচেষ্টা বরিশালে সাজাপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরখাস্ত ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত, আহত রিকশাচালক বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম ঝিমিয়ে পড়লেও বিট ও আটক বাণিজ্য রমরমা! বরিশালের মেঘনা নদীতে অভিযান, ১৪ জেলে আটক ‘চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাচ্ছে না’—বরিশালে এনসিপির ইফতারে নাহিদ ইসলাম বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, পুনঃতফসিলের দাবি বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল মেডিকেলে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, কর্মচারী বহিষ্কার বরিশালে গণপূর্ত দপ্তরে ছাত্রলীগ নেতার ভাইয়ের তান্ডব বরিশালে হানিট্রাপের মূলহোতা নারী আটক বরিশালে অচল ফ্রিজ পাল্টে না দেয়ায় বিএনপি নেতার ভাংচুর বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী’র মামলা
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত, আহত রিকশাচালক

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬১ Time View

বরিশাল প্রতিনিধি:  বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় রিকশা আরোহী এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক আউয়াল (৩০)।

মঙ্গলবার সকালে নগরীর সিএন্ডবি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় প্রায় ৪০ বছর বয়সী এক অজ্ঞাত নারীকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত রিকশাচালক আউয়াল নলছিটি উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুর্ঘটনায় তার হাত ভেঙে গেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানের চাপায় রিকশা দুর্ঘটনায় এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন এবং রিকশাচালক আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo