৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৫
শিরোনাম :
বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে কাউনিয়া থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ Time View

বরিশাল কাউনিয়া থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) কাগাশুরা বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ৩নং চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি পুরো সমাজকে ধ্বংস করছে। তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে, পরিবারে অশান্তি বাড়ছে, অপরাধ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে জুয়া নীরব বিষের মতো সমাজকে গ্রাস করছে। পরিবারে অর্থনৈতিক সংকট, অশান্তি এবং সামাজিক অবক্ষয়ের মূল কারণ হয়ে উঠছে জুয়া। তাই মাদক ও জুয়া প্রতিরোধ শুধু প্রশাসনের নয়—এটি সামাজিক দায়িত্ব।

সভায় প্রধান অতিথি নাজমুল নিশাত বলেন, “ওপেন হাউজ ডে পুলিশের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এখানে জনগণের অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশা গুরুত্ব সহকারে শোনা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।”

তিনি আরও বলেন, মাদক, জুয়া ও ইভটিজিংয়ের মতো অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তবে পুলিশের একার পক্ষে সবকিছু সম্ভব নয়—জনগণের সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গড়া সম্ভব নয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উপদেষ্টা মো. বাবুল হোসেন খান, সভাপতি মাসুদ হাং, সদস্য মো. শুকুর বেপারী, ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উপদেষ্টা মো. মিজানুর রহমান ও আয়নাল বেপারী, সভাপতি ইউসুফ আলী হাং, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরবাড়িয়া ইউনিয়নের সভাপতি গাজী মো. রিয়াজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্যরা।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo