৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২৫
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে এবি পার্টির সংবাদ সম্মেলনে

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ Time View

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘খুনি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কোনো দলের নেতা হতে পারে না। রাজনৈতিক দলের আচরণ আওয়ামী লীগের সময় যেমন দেখেছি বর্তমানে বিএনপির এক অংশের আচরণও সেরকম।’

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশালের রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফুয়াদ আরও বলেন, ‘আমি একটা উন্নয়ন কাজের সহযোগী চাইলাম সেটাকে কেন্দ্র করে আমাকে হেনস্তা করা হয়েছে। আমরা সবার নাম জানি, সবাইকে চিনি, তাদের বের করে দলীয় শৃঙ্খলার ভেতর আনবেন।’

তিনি বলেন, ‘রোববারের ঘটনার সময় প্রশাসনের সবাই ছিল, কিন্তু তারা কিছুই করে নাই বরং নিশ্চুপ ছিল। বাবুগঞ্জের প্রশাসনের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে এখানে ভালো নির্বাচন সম্ভব না।’

ফুয়াদ বলেন, ‘জাতীয় স্বার্থ বিবেচনা করে আমি ধৈর্য ধরেছি; কারণ আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই। আমরা সম্মান ও মর্যাদার রাজনীতি চাই।’ ‘কোনোরকমের গুন্ডা-পান্ডার রাজনীতি তারা চান না’ বলেও জানান তিনি।

এর আগে রোববার বরিশালের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর ব্রিজ নির্মাণের ঠিকাদারের কাছে বিভিন্নভাবে স্থানীয়রা চাঁদা দাবি করেছেন বলে সাংবাদিকদের কাছে বক্তব্য দেন ফুয়াদ।

এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে চাঁদাবাজদের নাম জানতে চায়। তখন দুই গ্রুপে ধাক্কাধাক্কি হয়। ফুয়াদ তোপের মুখে পড়ে ঘটনাস্থল থেকে চলে যেতে শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ভুয়া স্লোগান দিয়ে মিছিল করে পিছু নেয়।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo