৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৪
শিরোনাম :
বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে একই দিনে দুই স্থানে অগ্নিকাণ্ড, আতঙ্কিত নগরবাসী

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ Time View
বরিশালে একই দিনে দুই স্থানে অগ্নিকাণ্ড, আতঙ্কিত নগরবাসী
বরিশালে একই দিনে দুই স্থানে অগ্নিকাণ্ড, আতঙ্কিত নগরবাসী

বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস ও নগরীর পুলিশ লাইন রোডে অবস্থিত বিএস টাওয়ারে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত ফায়ার সার্ভিসের অভিযানে দুটি আগুনই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ‘র‍্যাগ ডে’ অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসের ভেতরে একটি জেনারেটর রুমে হঠাৎ আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ৯৯৯ নম্বরে ফোন করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয়ের শিক্ষক অলক সরকার বলেন,
“অনুষ্ঠান চলাকালে হঠাৎ আগুন লাগায় শিক্ষার্থীরা ভয় পেয়ে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান,
“অগ্নিকাণ্ডে একটি প্যানেল বোর্ড পুড়ে গেছে। তবে জেনারেটর ও বিদ্যুৎ টেনসোমিটার অক্ষত রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।”
এর আগে একইদিন সকালে বরিশাল নগরীর পুলিশ লাইন রোডে অবস্থিত বিএস টাওয়ারের সপ্তম তলায় একটি পার্লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, উভয় অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo