৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪২
শিরোনাম :
বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা!
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে আ.লীগের সক্রিয় কর্মী হিরার বিরুদ্ধে জামানত ফেরত না দেয়ার অভিযোগ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ Time View

বরিশালের বেলতলা খেয়াঘাটের সাব কন্ট্রাক্টরের জামানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইজারাদার আওয়ামী লীগের সক্রিয় কর্মী রিয়াজ উদ্দিন মাতুব্বর হিরা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। এমনকি টাকা চাইলে পাওনাদারদের বিভিন্ন ধরণের হুমকি প্রদান করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীরা।

জানা গেছে, ১৪৩১ বঙ্গাব্দে বেলতলা-চরমোনাই খেয়াঘাটের ইজারা পান রিয়াজউদ্দিন মাতুব্বর হিরা, নিয়াজ মোর্শেদ ও খসরু। তাদের কাছে ১৫ লাখ টাকা জামানত দিয়ে ঘাটটি সাব-কন্ট্রাকে নেন চর হোগলার বাসিন্দা হেমায়েত উদ্দিন সিকদারসহ ১০ জন। সাব কন্ট্রাকটররা প্রতিদিন ৪৪ হাজার টাকা কন্ট্রাকটরকে দিবেন বলে আরো চুক্তি হয়।

হেমায়েত উদ্দিন সিকদার বলেন, আমরা চুক্তি অনুযায়ী এক বছর ঘাট চালিয়েছি। প্রতিদিন ইজারাদার হিরাকে ৪৪ হাজার টাকা দিয়েছি। বছর শেষ হওয়ার পর তাকে ঘাট বুঝিয়ে দিয়েছি। কিন্তু তিনি আমাদের জামানতের ১৫ লাখ টাকা ফেরত দিচ্ছেন না। ৬ মাস হয়ে গেছে বিভিন্ন কথা বলে আমাদের ঘুরাচ্ছে। আমরা তার কাছে প্রতারিত হয়েছি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, রিয়াজ উদ্দিন মাতুব্বর হিরা বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ কর্মী ছিলেন। তার প্রভাব ব্যবহার করে বিভিন্ন ঘাট ইজারা নিতেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo