
উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম মৃধা। তিনি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় শহিদুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
পুলিশ জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আদালতে সোপর্দ করা হবে।

বরিশালের বানারীপাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশশ্মান কমিটি ও কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে বানারীপাড়া বন্দর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সারের দোকান থেকে তাকে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গৌতম সমদ্দার (৫৮) উপজেলা পুরোহিত কমিটির সভাপতি, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বন্দর বাজারের বিশিষ্ট সার ডিলার।
পরে তাকে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের করা বিস্ফোরক ও ঘরপোড়া মামলার সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।